চতুর্থ শ্রেণির সমাজ দ্বিতীয় সাময়িক পরীক্ষার প্রশ্ন ২০২২

চতুর্থ শ্রেণির সমাজ দ্বিতীয় সাময়িক পরীক্ষার প্রশ্ন ২০২২

চতুর্থ শ্রেণির সমাজ

আরো পড়ুন>> Seience Question || 2nd semester 2022

আরো পড়ুন>> ত্রিদেশীয় T20 সিরিজে বাংলাদেশের স্কোয়াড ২০২২

প্রশ্ন ১. নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখো

ক) একটি প্রধান সামাজিক গুণের নাম লেখো।

খ) রফিক সাহেব তার অধীনস্থদের মতামত ধৈর্যসহকারে শোনেন। তার মধ্যে কোন গুণ আছে?

গ) গণতান্ত্রিক প্রক্রিয়ার কয়টি ধাপ আছে?

ঘ) রেশমা এমন একটি কারখানায় কাজ করেন, যেখানে রপ্তানির জন্য পোশাক তৈরি হয়। রেশমার পরিচয় কী?

ঙ) ইউনুস একজন পরিচ্ছন্নতাকর্মী। তার সাথে আমাদের মনোভাব কেমন হবে?

চ) রুমানা শহরের যানবাহন সুষ্ঠুভাবে চলাচলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। রুমানা কোন ধরনের পেশাজীবি।

ছ) ওসমান সাহেব তার কর্মক্ষেত্রে বাদী-বিবাদী উভয়ের কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি কে?

জ) আমাদের চলাচলের সুবিধার জন্য সরকার কী করে?

ঝ)টুম্পা দাদু বাড়ি যাওয়ার সময় রেলগাড়িতে চড়তে ভালোবাসে। এর একটি সুবিধা উল্লেখ করো।

ঞ) হাশেম মিয়া একজন কৃষক। তিনি চাষাবাদের কাজে কী ব্যবহার করেন?

আরো পড়ুন>> Class 4 All Guide Pdf Download

আরো পড়ুন>> চতুর্থ শ্রেণির ১ম সাময়িক পরীক্ষার প্রশ্ন ২০২০

প্রশ্ন ২. সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখো।

(ক) আমরা অধিকাংশের …… গ্রহণ করব।

(খ) পরস্পরের মতামত …… সাথে শোনা উচিত।

(গ) …… আমাদের দৈনন্দিন জীবনযাপনে সাহায্য করেন।

(ঘ) যে কোনো ধরনের যানবাহনের জন্য …… প্রয়োজন।

(ঙ) বড় ব্যবসায়ীরা বিদেশ থেকে পণ্য …… করেন।

(চ) শিক্ষক আমাদের …… করেন।

(ছ) আইনজীবীরা জনগণকে …… সহায়তা প্রদান করেন।

(জ) প্রত্যেক শিশুরই ……. অধিকার আছে।

(ঝ) প্রাকৃতিক গ্যাস …… নিচ থেকে উত্তোলন করা যয়।

(ঞ) শিল্প উৎপাদনে আমরা ……ব্যবহার করি।

প্রশ্ন ৩. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও:

(ক) সিরাজ সাহেব তার এলাকার পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। যে কোনো কাজে সিদ্ধান্ত গ্রহণের সময় তিনি সবসময় অন্য সদস্যদের মত প্রকাশের সুযোগ দেন এবং অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা দেখান। তার এ গুণকে কী বলে? এটি কী ধরনের গুণ? এ গুণ সম্পর্কে চারটি বাক্য লেখো।

(খ) ক্লাসে শ্রেণিক্ষিক একটি প্রধান সামাজিক গুণ ব্যাখ্যা করলেন। এ গুণটি কী? কেউ যখন তার মত প্রকাশ করে তখন কী করা উচিত তা পাঁচটি বাক্যে লেখো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url