What is Verb কত প্রকার ও কী কী
Verb কাকে বলে? Verb কত প্রকার ও কি কি?
এই পোস্টের মাধ্যমে আমরা Verb কত প্রকার কি কি এই বিষয় গুলো সম্পর্কে জানতে পারবো। আসা করি সকলেই ঠিক মতো বুঝতে পারবেন।
Verb কাকে বলে
যে শব্দ দ্বারা কোন প্রকার কাজ করা/হওয়া বুঝায় তাকেই Verb বলে।
Verb এর প্রকারভেদ
Verb দুই প্রকার। যথা :
1. Finite Verb (সমাপিকা ক্রিয়া)
যে সব Verb দ্বারা বক্তার বক্তব্যসম্পূর্ণরূপে শেষ হয়ে যায় তাকে FiniteVerb বলে।
Example
I go to school.
Kamal plays football.
Finite (সমাপিকা) Verb (ক্রিয়া) এর বৈশিষ্ট্য
Sentence বা বাক্য এর অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায়।- বক্তার বক্তব্য পূর্ণাঙ্গররূপে ব্যক্ত করে।- Subject এর Person, Number, Tense অনুযায়ীভিন্ন ভিন্ন হয়।Finite এর প্রকারভেদ :
Finite (সমাপিকা) Verb (ক্রিয়া) দুই প্রকার। যথাঃ-
Principal Verb (প্রধান ক্রিয়া)
যে Verb নিজেই স্বাধীনভাবে অন্যVerb এর সাহায্য ছাড়াই ক্রিয়া সম্পাদনকরে তাকে Principal Verb বলে।
Example : You goThey play in the field.
Principal Verb এর প্রকারভেদ
Principal Verb দুই প্রকার
Transitive Verb (সকর্মক ক্রিয়া): যে সমস্ত Verb এর Object বা কর্ম থাকেতাদেরকে Transitive Verb বলে।
Example
The baby is drinking milk.
I have bought a book.
Transitive Verb এর বৈশিষ্ট্য
Subject এর পরে বসে- প্রতিটি Verb এর পরে এক বা একাধিকObject থাকে।- Tense ও Subject এর Person, Numberঅনুযায়ী এদের রূপের পরিবর্তন ঘটে।
Intransitive Verb (অকর্মক ক্রিয়া): যে Verb এর Object বা কর্ম থাকে নাতাদেরকে Intransitive Verb বলে।
Example
The girl went to school.
Birds fly in the sky.
Intransitive Verb এর বৈশিষ্ট্য
এরা প্রায়ই Sentence এর শেষে বসে।- এদের পরে কোনো Object থাকে না।- Tense ভেদে Subject এর Person ও Number অনুযায়ী এদের রূপের পরিবর্তন ঘটে।
Auxiliary Verb (সাহায্যকারী ক্রিয়া): Sentence এ ব্যবহৃত যে সব Verbs Principal Verbsএর ভাব ও অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করারজন্য Principal Verbs কে সহায়তা করে, সেসকল Verb কে Auxiliary Verb বলে।
Auxiliary Verb এর বৈশিষ্ট্য:– Auxiliary Verbs Sentence এ ব্যবহৃত হয়েনিজে কোন অর্থ প্রকাশ করে না।- Auxiliary Verbs Sentence এর ভাব ও অর্থপ্রকাশ করতে Principal Verb কে সহয়তাকরে।- Auxiliary Verbs Tense, Voice ও Mood এর রূপগঠনের জন্য Principal Verb কে সহয়তা করে।
Auxiliary Verb এর তালিকা : am, is, are, was, were, be, being, been, have,has, had, shall, should, will, would, may, might,can, could, do, does, did, used (to), ought (to),dare (to)Auxiliary Verb এর প্রকারভেদ :Auxiliary Verb সমূহকে দুই ভাগে ভাগ করাযায়।
যথা :
Primary Auxiliaries/Tense Auxiliaries : যে Verb গুলোকে বাক্যে Helping বাAuxiliary এবং কখনো কখনো Ordinary Verbহিসেবে ব্যবহৃত হয় তাদেরকে PrimaryAuxiliaries/Tense Auxiliaries বলে।
Primary Auxiliaries/Tense Auxiliaries গুলোনিম্নরূপ : Verb to be : am, is, are, was, wereVerb to have : have, has, hadVerb to do : do, does, didII. Modal Auxiliaries :ক্রিয়া সম্পাদনের ক্ষেত্রে Mood বাধরণ বুঝানোর জন্য যে Auxiliaries ব্যবহৃত হয়সেগুলোকে Modal Auxiliaries বলে।
Modal Auxiliaries গুলো নিম্নরূপ : shall, should, will, would, may, might, can, could,used (to), ought (to), dare (to)
Non-finite Verb (অসমাপিকা ক্রিয়া)
যে Verb দ্বারা কোন বাক্যের অর্থসম্পূর্ণ প্রকাশ পায় না এবং Subject এরNumber ও Person দ্বারা যে Verb এর কোনরূপের পরিবর্তন হয় না তাকে Non-finiteVerb বলে।
Non-finite Verb এর প্রকারভেদ
Non-finite Verb তিন ভাগে বিভক্ত
Gerund : Gerund হল verb+ing যার মধ্যে Noun ও Verbএর শক্তি কাজ করে। একে Double Parts ofSpeech ও বলা হয়।
Example
Swimming is a good exercise.
Sleeping is necessary to life.
She is fond of reading poems.
Participle : Verb যে রূপ একসঙ্গে Verb ও Adjective এরকার্য সম্পন্ন করে তাকে Participle বলে।
Participle তিন প্রকার যথা :
Present Participle : Verb এর ing form যখন Verb ও Adjective এর কাজকরে তখন তাকে Present Participle বলে।
Example
The book is interesting.
Past Participle : যে Participle দ্বারা অতীতে কোন কাজসম্পন্ন হয়েছে বোঝায় তাকে PastParticiple বলে।
Example
I got a decorated room.
She had gone there.
Perfect Participle : যদি Verb এর Past Participle এর পূর্বে havingযুক্ত হয়ে Adjective ও Verb এর কার্য সম্পাদনকরে কখন তাকে Perfect Participle বলে।
Example :The sun having risen, the fog disappeared.
কিছু কথা
এই ছিলো আমাদের আজকের প্রতিবেদন। আশা করি প্রতিবেদনটি থেকে আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন। আপনার মূল্যবান সময় ব্যায় করে প্রতিবেদনটি দেখার জন্য অনেক ধন্যবাদ।
